শিলিগুড়িতে বন্ধুক ঠেকিয়ে সোনা ও টাকা লুঠ - The News Lion

শিলিগুড়িতে বন্ধুক ঠেকিয়ে সোনা ও টাকা লুঠ

 


দি নিউজ লায়নঃ শিলিগুড়িতে ভর সন্ধ্যায় বন্ধুকের টার্গেটে রেখে সোনা ও টাকা লুঠ। পুলিশ ভেবে ভুল ব্যক্তির। কয়েক সেকেন্ডে কাজ শেষ করে ফারার বন্ধুক বাহিনী। জানা গিয়েছে শনিবার সন্ধ্যা ৭.৩০নাগাদ শিলিগুড়ি পুরো নিগমের ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকায় এক ব্যক্তি অশোক মেহতার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপরই বন্দুক দেখিয়ে তার কাছে থাকা যাবতীয় সোনার আংটি, মালা ও নগদ ২০হাজার টাকা লুঠ করে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা।


 অশোক বাবু বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। তার কাছে নগদ নগদ অর্থ রয়েছে তার খোঁজ ছিল অন্দরে বলেই এমন ঘটনা বলে মনে করছেন এলাকাবাসীরা। অশোক বাবু জানান তিনি সেসময় কার্যালয়ে বসে ছিলেন। আচমকা বলীয়ান চেহারার দু তিনজন বন্ধুক হাতে তার কার্য্যালয়ে ঢুকে পড়ে। তাদের একজনের হাতে বন্দুক ছিল। পিস্তল উঁচিয়ে তাদের আসতে দেখে প্রথমে পুলিশ বলে ভুল হয় অশোকবাবুর। 


তবে সেকেন্ডের মধ্যেই তার ওপর চড়াও হয়ে নগদ টাকা ও সোনা দানা তড়িঘড়ি তাদের হাতে তুলে দেওয়ার হুমকি দিতেই ভুল ভাঙে। প্রচন্ড আতঙ্কে টু শব্দটি করে উঠতে পারেনা অশোক বাবু। নিজে লকার খুলে সেখানে থাকার নগদ কুড়ি হাজার টাকা দুষ্কৃতীদের হাতে তুলে দেন তিনি। এরপর তার শরীরে থাকা সোনার আংটি, সোনার মালা সহ তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। তিনি বলেন ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যেই লুঠ করে পালায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো ঘটনার  তদন্তে নেমেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.